ডিএসইর সভাপতি নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাতটায় রাজধানীর একটি হোটেলে এই এজিএম আয়োজন করা হয়েছে। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য জানান।ডিএসই সূত্রে জানা যায়, এজিএমে ডিএসইর সভাপতি ছাড়াও জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হবে। ডিএসইর নির্বাচিত ১২ পরিচালক নিজেদের মধ্য থেকে এই তিনটি পদে নেতা নির্বাচন করবেন।এর আগে গত ১১ মার্চ ডিএসইর পরিচালনা পর্ষদের চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন হানিফ ভূঁইয়া, মো. শাহজাহান, মো. আবদুল হক ও মিনহাজ মান্নান ইমন পরিচালক নির্বাচিত হন।এ চারজন ও আগের আটজন অর্থাত্ মোট ১২ জন এ নির্বাচনে অংশ নেবেন।