ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে আজ বুধবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এই কর্মসূচি পালন করে।প্রত্যক্ষদর্শীরা জানান, লেনদেনের শুরুতে আজ সূচক ওঠানামা করলেও দুপুর সাড়ে ১২টার পর থেকে সূচক দ্রুত কমতে শুরু করে। একপর্যায়ে বেলা দেড়টার দিকে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন শুরু করেন। বিকেল তিনটা পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলে। তবে আজ ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।বিনিয়োগকারীরা এ সময় বরাবরের মতো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ডিএসইর সভাপতি শাকিল রিজভীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।