ডিএসইর সিইও পদে দুজন মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।গতকাল বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের এক সভায় পাঁচ প্রার্থীর মধ্য থেকে এ দুজনকে মনোনীত করা হয়। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক স্বপন কুমার বালা ও মিজানুর রহমান। এখন এই দুজনের নাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে। তাঁদের মধ্য থেকে বিএসইসি একজনকে চূড়ান্তভাবে অনুমোদন দেবে।জানতে চাইলে ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী প্রথম আলোকে বলেন, ‘মনোনীত দুজনের মধ্য থেকে বিএসইসি যাঁকে চূড়ান্ত মনোনীত করবে, তাঁকেই নিয়োগ দেওয়া হবে।’এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএসইর সিইওর পদ থেকে পদত্যাগ করেন মোশাররফ এম হোসাইন। এর পর থেকে সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী সিইওর চলতি দায়িত্ব পালন করে আসছেন।