ডিএসইর সিইও পদে যোগ দিয়েছেন স্বপন কুমার বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে স্বপন কুমার বালা যোগ দিয়েছেন। গতকাল সোমবার তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।ডিএসইর সিইও হিসেবে যোগদানের আগে স্বপন কুমার বালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।গত ২৪ মার্চ ডিএসইর পর্ষদের সভায় নতুন সিইওর নিয়োগ অনুমোদন করা হয়। পরে তা চূড়ান্ত অনুমোদনের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো হয়। ৯ এপ্রিল বিএসইসির সভায় স্বপন কুমার বালার নিয়োগ অনুমোদন করা হয়।এর আগে গত ৯ জানুয়ারি ব্যক্তিগত কারণে ডিএসইর সিইও মোশাররফ এম হোসেন পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এত দিন ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী সিইওর চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।