ডিএসইর সিইওর পদত্যাগপত্র গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পদত্যাগী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসাইনের পদত্যাগপত্র অবশেষে গ্রহণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় সিইওর উপস্থিতিতে এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় সিইওকে বোর্ডসভায় হাজির হয়ে তাঁর বক্তব্য দিতে বলা হয়।সে অনুযায়ী গতকাল সভায় উপস্থিত হন পদত্যাগী সিইও। এ সময় পর্ষদ সদস্যরা তাঁর পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি তাঁকে অবগত করেন। জানতে চাইলে মোশাররফ এম হোসাইন প্রথম আলোকে বলেন, ‘পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিকতার অংশ হিসেবেই আমাকে সভায় ডাকা হয়েছিল। পরে সুন্দর এক পরিবেশে সবাই আমাকে বিদায় জানিয়েছেন। ব্যক্তিগত নানা অসুবিধার কারণে আমি দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’এর আগে দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় এসে গত বুধবার মোশাররফ এম হোসাইন পদত্যাগপত্র জমা দেন।