ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ শুরু ৯ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৯-১২ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’-এর উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই তথ্য জানান।
বৈঠকে বক্তারা জানান, তথ্যপ্রযুক্তি খাতে আগামী পাঁচ বছরে শতকোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ আসবে এবং আগামী দিনের অর্থনীতির মূল চালিকাশক্তিই হবে এ খাত।