অনলাইন বিপণন সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন এবং একে অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৪ আয়োজন করে। গতকাল শনিবার দিনব্যাপী এ সম্মেলনে বিশ্ববিখ্যাত বিপণন বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনার আয়োজন ছিল। রাজধানীর র্যা ডিসন ওয়াটার গার্ডেন হোটেলে প্রধান বক্তা হিসেবে ডিজিটাল মার্কেটিং সামিটে উপস্থাপনা দেন মাইকেল লিয়েন্ডার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও মার্কেদুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইকেল লিয়েন্ডার। তাঁর সঙ্গে আরও ছিলেন ভারতের রেজরফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব বিজনেস মনন মেহতা। রেজরফিস ইন্ডিয়া বিশ্বব্যাপী ডিজিটাল স্পেস বিষয়ে ব্যতিক্রমধর্মী কার্যক্রম পরিচালনা করে থাকে। এ ছাড়া নিউজক্রেডের সহপ্রতিষ্ঠাতা ইরাজ ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সামিটের সহযোগী স্পনসর ভিইউ মোবাইল। সহযোগিতায় ছিল রেসিস এবং এ টু ওয়ান রয়েছে সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে। পাবলিক রিলেশনস পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে মাস্টহেড পিআর। স্ট্র্যাটেজিক সম্মেলনের ডিজিটাল মার্কেটিং পার্টনার, আমরা আইটি পার্টনার এবং টেলিভিশন পার্টনার ইনডিপেনডেন্ট টেলিভিশন।
বাণিজ্য ডেস্ক