ডিজিটাল মার্কেটিং সামিট ২০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন বিপণন সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন এবং একে অনুপ্রাণিত করার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৪ আয়োজন করেছে। দিনব্যাপী এ সম্মেলনে বিশ্ববিখ্যাত বিপণন বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবে। ২০ সেপ্টেম্বর ঢাকায় র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে প্রধান বক্তা হিসেবে সামিটে মূল বক্তব্য উপস্থাপন করবেন মাইকেল লিয়েন্ডার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও মার্কেদুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইকেল লিয়েন্ডার। তাঁর সঙ্গে আরও থাকবেন ভারতের রেজরফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব বিজনেস মনন মেহতা। এ ছাড়া নিউজক্রেডের সহপ্রতিষ্ঠাতা ইরাজ ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। দিনব্যাপী এ সম্মেলন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। সামিটের সহযোগী স্পনসর ভিইউ মোবাইল। অংশীদার হিসেবে সহযোগিতায় রয়েছে রেসিস এবং এ টু ওয়ান রয়েছে সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে। পাবলিক রিলেশনস পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে মাস্টহেড পিআর। স্ট্র্যাটেজিক সম্মেলনের ডিজিটাল মার্কেটিং পার্টনার আমরা আইটি পার্টনার এবং টেলিভিশন পার্টনার ইনডিপেনডেন্ট টেলিভিশন।