ডিজিটাল লেনদেন বাড়াতে উৎসাহ চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বাজেটকে বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করলে হবে না। বরং আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। বাজেটকে সামনে রেখে আমাদের তিনটি প্রত্যাশা রয়েছে।
প্রথমত, ডিজিটাল লেনদেন আরও বাড়াতে ৫ শতাংশ প্রণোদনা দেওয়া যেতে পারে, যার ৩ শতাংশ কার্ড বা ডিজিটাল মাধ্যম ব্যবহারকারীরা পাবেন। বাকি ২ শতাংশ ব্যবসায়ীকে দেওয়া হবে।
দ্বিতীয়ত, আমরা প্রতিবছর দেখে থাকি ডিজিটাল লেনদেন বা অনলাইন কেনাকাটায় একটা বড় বাধা হয়ে দাঁড়ায় নতুন করে মূল্য সংযোজন কর (ভ্যাট/মূসক) আরোপ। আমরা এই সংকটকালে অন্তত তিন থেকে চার বছরের জন্য ভ্যাট অব্যাহতি সুযোগ দেওয়ার দাবি করছি সরকারের প্রতি।
তৃতীয়ত, বাংলাদেশে ডিজিটাল লেনদেনের কার্ড আমদানির ক্ষেত্রে নতুন করে কোনোধরনের শুল্ক বা কর আরোপ না করার অনুরোধ করছি। বরং এখনকার করভার কমানোর চেষ্টা করা যেতে পারে।