ডিটিডিসি ও ডিপিডির সেবা আনছে গ্যালাক্সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বহুজাতিক চিঠি ও পার্সেল সেবাদাতা প্রতিষ্ঠান ডিটিডিসি এক্সপ্রেসের সেবা বাংলাদেশে আজ রোববার থেকে চালু হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সেবা বাংলাদেশে চালু করেছে গ্যালাক্সি এক্সপ্রেস নামের একটি দেশীয় প্রতিষ্ঠান। একই সঙ্গে ডিটিডিসির অংশীদারি প্রতিষ্ঠান ডিপিডির সেবাও দেবে প্রতিষ্ঠানটি।
গতকাল শনিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠান দুটির মাধ্যমে বিভিন্ন ই-কমার্সভিত্তিক সেবাও বাংলাদেশে দেবে গ্যালাক্সি। বিশ্বের বিভিন্ন দেশে পার্সেল সেবাও এ দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আজ সন্ধ্যায় ডিটিডিসি ও ডিপিডির সেবা চালু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।