ডিপিডিসির বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) গ্রাহকেরা এখন থেকে তাঁদের বিদ্যুৎ বিল বাংলাদেশ কমার্স ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন। এ ব্যাপারে কমার্স ব্যাংক ও ডিপিডিসির মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ডিপিডিসির সচিব মুহাম্মদ মুনির চৌধুরী এবং কমার্স ব্যাংকের এসইভিপি এস এম জাহাঙ্গীর আখতার চুক্তিতে সই করেন। এ সময়ে ডিপিডিসির এমডি নজরুল হাসান এবং কমার্স ব্যাংকের প্রধান নির্বাহী ও এমডি আবু সাদেক মো. সোহেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তঅরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি