ডিবিএইচ টানা পঞ্চম বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহঋণ প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) টানা পঞ্চম বছরের জন্য দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ (এএএ) এবং স্বল্পমেয়াদে এসটি-১ পেয়েছে। এই ক্রেডিট রেটিংয়ের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত কার্যকর থাকবে।ঢাকায় গতকাল সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক কিউ এম শরীফুল আলার হাতে ‘ক্রেডিট রেটিং রিপোর্ট’ তুলে দেন ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (্ক্র্যাব) ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক। এ সময় ডিবিএইচ ও ক্র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হামিদুল হক বলেন, এই রেটিং পাওয়ার মধ্যদিয়ে সম্ভাবনাময় বিনিয়োগকারী ও কোম্পানির অন্যান্য সুফলভোগীদের বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি প্রতিফলিত হয়।’কিউ এম শরীফুল আলা বলেন, ‘আমরা অত্যন্ত খুশি। বিজ্ঞপ্তি।