ডিবিএইচ টানা সপ্তম বছর সর্বোচ্চ ঋণমান লাভ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) টানা সপ্তম বছরের মতো দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ (এএএ) ও স্বল্প মেয়াদে এসটি-১ ঋণমান লাভ করেছে।ঢাকায় গত বুধবার ডিবিএইচের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (্ক্র্যাব) ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক চৌধুরী ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিউ এম শরীফুল আলার হাতে ‘ক্রেডিট রেটিং রিপোর্ট’ বা ঋণমান প্রতিবেদন তুলে দেন। এ সময় ডিবিএইচ ও ক্র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ক্র্যাবের প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ ঋণমান প্রাপ্তি প্রতিযোগিতামূলক বাজারে ডিবিএইচের দৃঢ় অবস্থানসহ আয়ের স্থিতিশীল প্রবণতা, সম্পদের গুণগতমান ইত্যাদি প্রমাণ করে। বিজ্ঞপ্তি।