ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের লেনদেন আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বেসরকারি খাতে প্রতিষ্ঠিত অন্যতম গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ডেল্টা-ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড কর্তৃক স্পনসরকৃত ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন আজ রোববার দেশের দুই শেয়ারবাজারেই শুরু হচ্ছে।মিউচুয়াল ফান্ডটির পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা হলেও গণপ্রস্তাবের মাধ্যমে ৪০ কোটি টাকার শেয়ার ছাড়া হয়। আর ৪০ কোটি টাকার শেয়ারের বিপরীতে ৫৩০ কোটি টাকারও বেশি (১৩ গুণেরও বেশি) আবেদন জমা পড়েছিল। বিজ্ঞপ্তি।