ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লটারি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লটারি অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় লটারির কার্যক্রম শুরু হবে। ১২০ কোটি টাকা আয়তনের এ মিউচুয়াল ফান্ডটির সাধারণ জনগণের জন্য আইপিওতে বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি টাকা। এর বিপরীতে আবেদন পড়েছে ৫৩০ কোটি টাকা, যা মোট আইপিওর আকারের প্রায় ১৩ গুণ বেশি। ফান্ডটি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এল আর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তি।