ডিবিএইচ ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) ২০০৯-১০ অর্থবছরের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ বোনাস শেয়ার এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। গতকাল বুধবার প্রতিষ্ঠানের ১৪তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় ডিবিএইচের চেয়ারম্যান ফারুক এ চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডিবিএইচের পরিচালকদের মধ্যে মোহাম্মদ এ (রুমী) আলী, সৈয়দ মোকাররম আলী, নাসির এ চৌধুরী, কবির হুসাইন চৌধুরী, নুরুল হুদা, মোহাম্মদ সাইয়েদুল ইসলাম ও ইশতিয়াক মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক কিউ এম শরীফুল আলা এবং সাধারণ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় ফারুক এ চৌধুরী পরিচালকদের প্রতিবেদন এবং নিরীক্ষিত ও আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।আর্থিক প্রতিবেদনে বলা হয়, ২০০৯-১০ অর্থবছরে ডিবিএইচের প্রতি শেয়ারে আয় বেড়ে দাঁড়িয়েছে ৭৪ টাকায়। আয় বৃদ্ধির পরিমাণ সাড়ে ৩৪ শতাংশ। এ ছাড়া কোম্পানির পরিচালন মুনাফার পরিমাণ ৭৯ কোটি টাকা। বিগত ২০০৮-০৯ অর্থবছরে কর-পরবর্তী নিট আয় ছিল ২৩ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু ২০০৯-১০ অর্থবছরে কর-পরবর্তী নিট আয় হয়েছে ৩০ কোটি ৭০ লাখ টাকা। ফারুক চৌধুরী বলেন, গ্রাহক ও শেয়ার হোল্ডারদের আস্থার কারণে ডিবিএইচকে আবাসন খাতে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অবস্থান রাখতে সহায়তা করেছে। অতীতের মতো ভবিষ্যতেও কোম্পানির এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।