ডিবিএইচের গৃহঋণ চার হাজার কোটি টাকা ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) গৃহঋণ বিতরণের পরিমাণ চার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এটা দেশের কোনো একক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে আবাসন খাতে সর্বোচ্চ ঋণ বিতরণের ঘটনা।গত ২৮ জুন ডিবিএইচের প্রধান কার্যালয়ে এক ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডিবিএইচের চেয়ারম্যান ফারুক এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক কিউ এম শরীফুল আলা, হেড অব ক্রেডিট তানভীর কামাল ও হেড অব অপারেশনস নাসিমুল বাতেন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ডিবিএইচের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও শাখা-প্রধান মো. জাকারিয়া ইউসুফ ঢাকার গ্রাহক শেখ মো. সাইদুল আলম এবং জাকিয়া সুলতানাকে ঋণের চেক দিলে গৃহঋণ বিতরণের পরিমাণ চার হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।ফারুক চৌধুরী বলেন, চার হাজার কোটি টাকা ঋণ বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানটি টানা ছয়বার ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং ধরে রাখতে সমর্থ হয়েছে এবং খেলাপি ঋণের অনুপাত ০.৫০ শতাংশের নিচে রেখেছে। বিজ্ঞপ্তি।