ডিবিএইচের গৃহঋণ বিতরণ ৭০০০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশনের (ডিবিএইচ) গৃহঋণ বিতরণের পরিমাণ ৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ উপলক্ষে কোম্পানির ঢাকার প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিউ এম শরীফুল আলা ও হেড অব অপারেশনস নাসিমুল বাতেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নতুন ঋণগ্রহীতা নিগার সুলতানা উপস্থিত ছিলেন। শরীফুল আলা বলেন, ডিবিএইচ ধারাবাহিকভাবে গৃহঋণ বিতরণ ও দেশের আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি জানান, প্রতিষ্ঠানটি টানা ১০ বছর ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং ধরে রাখতে সমর্থ হয়েছে।
বিজ্ঞপ্তি