প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পররাষ্ট্রসচিব ও কলামিস্ট ফারুক এ চৌধুরী ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) চেয়ারম্যান হিসেবে পরবর্তী এক বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। একই সময়ের জন্য কোম্পানির ভাইস চেয়ারম্যান করা হয়েছে বিমা ব্যক্তিত্ব এবং গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উপদেষ্টা নাসির এ চৌধুরীকে। সম্প্রতি স্থানীয় একটি হোটেলে ডিবিএইচের ৯৮তম পরিচালনা পর্ষদ সভায় তাঁদের নির্বাচিত করা হয়। ফারুক এ চৌধুরী বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই ডিবিএইচের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।