ডিবিএইচের চেয়ারম্যান হিসেবে ফারুক চৌধুরী পুনর্নির্বাচিত হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক এ চৌধুরী ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গত বুধবার ডিবিএইচের ৫৯তম পরিচালনা পর্ষদ সভায় তাঁকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।কূটনীতিক ফারুক চৌধুরী বর্তমানে ব্র্যাক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য। এ ছাড়া তিনি একজন লেখক এবং কলামিস্ট হিসেবে সুপরিচিত। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই ডিবিএইচের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।