ডিবিএইচের লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা-ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশনের (ডিবিএইচ) চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ২৫ শতাংশ (নগদ) লভ্যাংশ প্রদানের প্রস্তাব সাধারণ শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন। গতকাল বুধবার ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত ১৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতভাবে লভ্যাংশ প্রদানের এ প্রস্তাব অনুমোদন করেন। এতে সভাপতিত্ব করেন ডিবিএইচের চেয়ারম্যান ফারুক এ চৌধুরী। পরিচালকদের মধ্যে নাসির এ চৌধুরী, রাজীব সারদানা, মেহরীন হাসান, এম আই চৌধুরী, সামেরান আবেদ, আদিবা রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কিউ এম শরীফুল আলা ও কোম্পানি সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।