ডিবিএইচের ১০০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) ২০১০-১১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে ১০০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করেছে।গত বৃহস্পতিবার ডিবিএইচের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় জানানো হয়, ২০১০-১১ অর্থবছরে প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকায়। যা আগের বছর ছিল ৫৯ টাকা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারুক এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিবিএইচের পরিচালক নাসির এ চৌধুরী, নুরুল হুদা, মোহাম্মদ সাইয়্যেদুল ইসলাম, ইশতিয়াক মহিউদ্দিন, এম মুহিবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিউ এম শরীফুল আলা উপস্থিত ছিলেন। সভায় আরও জানানো হয়, ২০১০-১১ অর্থবছরে কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। আলোচ্য সময়ে ডিবিএইচের ব্যবস্থাধীনে তহবিলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫০০ কোটি টাকায় এবং কোম্পানির ন্যূনতম খেলাপি ঋণ দশমিক ৫০ শতাংশের নিচে থাকায় সম্পদের গুণগতমান শক্তিশালী অবস্থানে রয়েছে।ফারুক চৌধুরী বলেন, গ্রাহক এবং শেয়ারহোল্ডারদের আস্থার কারণেই ডিবিএইচ আবাসন খাতে অর্থায়নে শীর্ষে আছে। ভবিষ্যতেও কোম্পানি তার শীর্ষ অবস্থান ধরে রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।