ডিবিএইচের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) ২০১১-১২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে নগদে ১০ শতাংশ ও বোনাস শেয়ারে ১৫ শতাংশ লভ্যাংশ প্রদান করবে। ঢাকার একটি হোটেলে গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির ১৬তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান ফারুক এ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে পরিচালকদের মধ্যে মেহরীন হাসান, এ জেড মোহাম্মদ হোসেন, স্বপন কুমার সরকার ও সামসুদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিউ এম শরীফুল আলা উপস্থিত ছিলেন। সভায় ফারুক এ চৌধুরী জানান, আলোচ্য বছরে ডিবিএইচের শেয়ারপ্রতি আয় ছিল ৩ দশমিক ৯১ টাকা। ঋণ বিতরণের পরিমাণ চার হাজার কোটি টাকা অতিক্রম করে। সভায় জানানো হয়, আলোচ্য বছরে কোম্পানির কর-পরবর্তী নিট আয় ছিল ৪০ কোটি ৪০ লাখ টাকা, যা এর আগের ২০১০-১১ অর্থবছরে ছিল ৫০ কোটি ২০ লাখ টাকা। বিজ্ঞপ্তি।