ডিবিএইচের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) গত ৩০ জুন ২০১৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ঢাকার একটি হোটেলে গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ১৯তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। ডিবিএইচের চেয়ারম্যান ফারুক এ চৌধুরীর সভাপতিত্বে পরিচালকদের মধ্যে নাসির এ চৌধুরী, মেহরীন হাসান, আদিবা রহমান, এম আই চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কিউ এম শরীফুল আলা, কোম্পানি সচিব জসিম উদ্দিন এবং সাধারণ শেয়ারহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।