ডিবিএল সিরামিকসের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি হোটেলে গত বুধবার ডিবিএল সিরামিকসের উদ্বোধন করা হয়েছে। এটি ডিবিএল গ্রুপের একটি নতুন উদ্যোগ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিবিএল গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান এম এ জব্বার, ম্যানেজিং ডিরেক্টর এম এ রহিম, ভাইস চেয়ারম্যান এম এ কাদের উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি