ডিবিবিএল ও শক্তি ফাউন্ডেশনের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক (ডিবিবিএল) ও শক্তি ফাউন্ডেশনের মধ্যে সম্প্রতি মোবাইল ব্যাংকিং সেবা বিষয়ে একটি চুক্তি হয়েছে।শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের ঊর্ধ্বতন পরিচালক সাইদা ওবাইদা হক, মাহফুজুর রশিদ, নাজমুল আহসান ও শরিফুল ইসলাম এবং ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ও মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান মীর মমিনুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।