ডিবিবিএলের কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নতকরণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) কোর ব্যাংকিং সফটওয়্যারের আপগ্রেডেশন কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ গত বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত ব্যাংকের নতুন ডেটা সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান আবুল কাশেম খান এবং ‘ডাটা এজ’-এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেন ও ওরাকল ফিন্যানশিয়াল সার্ভিসেস সফটওয়্যার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক কৃষ্ণা পি ক্যাফলি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংক ২০০৪ সাল থেকে ফ্লেক্সকিউব রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে আসছে। ক্রমবর্ধমান গ্রাহকসেবা নিশ্চিত করতে ব্যাংক সম্প্রতি এই সফটওয়্যার আপগ্রেডেশনের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে ডিবিবিএল সম্প্রতি ইউনিভার্সাল ব্যাংকিং সফটওয়্যার কেনার জন্য ওরাকল ফিন্যানশিয়াল সার্ভিসেস সফটওয়্যার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। বিজ্ঞপ্তি।