ডিবিবিএলের ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করল ডাচ্-বাংলা ব্যাংক। গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কার্ডের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এই কার্ডধারীরা ভ্রমণের ক্ষেত্রে বছরে চারবার বিশ্বের ৭০০টির বেশি এয়ারপোর্ট লাউঞ্জ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন। এ জন্য তাঁদের অগ্রাধিকার পাস দেওয়া হবে। অনুষ্ঠানে ভিসার দক্ষিণ এশিয়া-বিষয়ক দুই শীর্ষ কর্মকর্তা শেষাদ্রি কুলকার্নি ও অমিতোজ সোহানি এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ উপস্থিত ছিলেন।
ডিবিবিএল ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নিরাপদে ই-কমার্স লেনদেনের জন্য বিনা মূল্যে ২ এফএ হার্ডওয়্যার টোকেন পাবেন এবং উপহার হিসেবে পাবেন মুঠোফোন চার্জ দেওয়ার পাওয়ার ব্যাংক। এ কার্ডের মাধ্যমে ২০০টির বেশি পার্টনার আউটলেটে আকর্ষণীয় ছাড় এবং ৪০টির বেশি অংশীদার প্রতিষ্ঠানে শূন্য সুদে ক্রয় সেবা পাবেন। এই কার্ডে কেনাকাটা করলে পয়েন্টও জমা হবে, ব্যবহারকারীরা যা পরে ভাঙাতে পারবেন।
বিজ্ঞপ্তি