প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডিরেক্টরি প্রকাশ করেছে নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ। এতে নিট ও তৈরি পোশাকশিল্পের সম্ভাবনা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান, বিশ্বের বিভিন্ন বাজারে বাংলাদেশের নিট ও ওভেন পণ্যের চাহিদাসহ আগামী ১০-১৫ বছরে বাংলাদেশে এই শিল্পের ধারাবাহিক বিকাশের সম্ভাব্যতার তথ্য রয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এই বইয়ে ১৬০টি দেশের ২০ হাজার তৈরি পোশাকের বিদেশি ক্রেতার নাম, ঠিকানা, মোবাইল, ই-মেইল, ফ্যাক্স নম্বর, ওয়েবসাইট রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি), অর্থনীতি, সমুদ্রবন্দর, মাথাপিছু আয় ইত্যাদি তথ্য রয়েছে। আগামী অক্টোবর মাসে বইটি কেনার জন্য বুকিং প্রদানকৃত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে হস্তান্তর করা হবে। বাণিজ্য ডেস্ক