ডিলারদের সঙ্গে 'আমরা' কোম্পানিজের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলে গত সোম ও মঙ্গলবার ‘আমরা’ কোম্পানিজের ডিলার মিট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সারা দেশ থেকে ৭৮ জন ডিলার অংশ নেন। ‘আমরা’ কোম্পানিজ শিগগিরই বাজারে স্মার্টফোন বাজারজাত শুরু করবে। এ বিষয়টি নিয়ে ডিলারদের সঙ্গে আলোচনা করতেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি।