ডিসিসিআই ও চীনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খানের সঙ্গে চীনের সিচুয়ান প্রদেশের ভাইস গভর্নর হুয়ান ঝাওঝিয়ানের নেতৃত্বে ১২ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল গত মঙ্গলবার সাক্ষাত্ করেছে। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারে আয়োজিত এ বৈঠকে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এম শাহজাহান খান, সহসভাপতি মো. সিরাজউদ্দিন মালিক, পরিচালক রফিকুল ইসলাম খান, এম এ বাতেন, এম বশির উল্লাহ ভূঁইয়া, মাহবুব আনাম, মো. নাসিরউদ্দিন খান, এম আনওয়ারুল হক, কে জি করিম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার প্রদত্ত বিশেষ সুবিধা নিয়ে এ দেশে বিনিয়োগের আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতা হুয়ান ঝাওঝিয়ান দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের আশ্বাস দেন। তিনি অক্টোবরে অনুষ্ঠিত ‘ওয়েস্টার্ন চায়না ইন্টারন্যাশানাল ফেয়ার’-এ বাংলাদেশের ব্যবসায়ীদের অংশ নেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।