ডিসিসিআইর সভাপতির সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীমের সঙ্গে বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত বাহনারিম আবু গুইনমলা গতকাল ডিসিসিআইতে সাক্ষাৎ করেন।বৈঠকে ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, পরিচালক সৈয়দ মোশাররফ হোসেন, ওসমান গনি, খাইরুল মজিদ মাহমুদ, মনজুরুল হক, আনওয়ারুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।আসিফ ইব্রাহীম বলেন, দুই দেশের বর্তমান বাণিজ্যিক সম্পর্ক কাঙ্ক্ষিত মাত্রার নয়। তিনি ফিলিপাইনের ব্যবসায়ীদের বাংলাদেশে ওভেন পোশাকশিল্পের পশ্চাৎ-সংযোগশিল্প ও পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালুর ওপর গুরুত্বারোপ করেন।রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য বাংলাদেশ থেকে ফিলিপাইনে বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণের প্রস্তাব করেন। তিনি উভয় দেশের শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য যৌথভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জানান, আগামী এপ্রিলে বাংলাদেশে কলম্বো প্রসেসের চতুর্থ সভায় ১১টি সদস্য রাষ্ট্র এবং পর্যবেক্ষক দেশ অংশ নেবে। এ সভার মূল উদ্দেশ্য হলো অভিবাসনের খরচ কমানো, শ্রম নিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচার রোধ করা। বিজ্ঞপ্তি।