ডিসিসিআইয়ের নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি আসিফ ইব্রাহীমসহ দুই সহসভাপতি ও পরিচালকেরা দায়িত্ব গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার ডিসিসিআইয়ের ৪৯তম বার্ষিক সাধারণ সভায় তাঁরা ২০১১ সালের জন্য চেম্বারের দায়িত্ব নেন।চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি ও সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে টি আই এম নূরুল কবীর ও নাসির হোসেন।ডিসিসিআইয়ের নতুন পরিচালকেরা হলেন: এ এস এম মহিউদ্দিন মোনেম, ওসমান গণি, খাইরুল মজিদ মাহমুদ, কে এম এন মনজুরুল মাহমুদ, আবছার করিম চৌধুরী ও এম আবু হোরায়রা।আসিফ ইব্রাহীম বর্তমানে নিউএজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান। তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। নূরুল কবীর স্পিনোভেশন লিমিটেডের নির্বাহী পরিচালক এবং আপডেট সলুশন্স টেকনোলজিসের চেয়ারম্যান।নাসির হোসেন নাহরিন করপোরেশন ও শাহরিন করপোরেশন নামে দুটি প্রতিষ্ঠানের কর্ণধার। বিজ্ঞপ্তি।