ডিসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি, ঊর্ধ্বতন সহসভাপতি, সহসভাপতিসহ পরিচালনা পর্ষদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শনিবার ডিসিসিআইয়ের ৫১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁরা এই দায়িত্ব নেন।এর আগে গত ২৯ নভেম্বর ২০১৩ সালের জন্য মো. সবুর খান ডিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া নেসার মাকসুদ খান ঊর্ধ্বতন সহসভাপতি ও আবসার করিম চৌধুরী নতুন সহসভাপতি নির্বাচিত হন। অন্য সদস্যরা হলেন: আবদুস সালাম, রিজওয়ান-উর রহমান, হুমায়ুন রশীদ ও মো. শোয়েব চৌধুরী।ডিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত সভাপতি মো. সবুর খান ১৯৬৫ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৪-২০০৬ মেয়াদে ডিসিসিআইয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক টাস্কফোর্সের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।ঊর্ধ্বতন সহসভাপতি নেসার মাকসুদ খান রুমনি ট্রেডার্স ও নাহিয়ান এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। আর নবনির্বাচিত সহসভাপতি আবসার করিম চৌধুরী ফজল ওয়্যার অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।