ডিসিসিআইয়ের নতুন সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে খান অ্যান্ড কোম্পানির পরিচালক আবুল কাসেম খান। ২০১৭ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। ঊর্ধ্বতন সহসভাপতি হয়েছেন মাসনুনস লিমিটেডের চেয়ারম্যান কামরুল ইসলাম এবং সহসভাপতি হয়েছেন কোহিনূর লেদার প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক হোসেন এ সিকদার।
ডিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংগঠনটির ৫৫তম বার্ষিক সাধারণ সভায় গতকাল বৃহস্পতিবার নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। চেম্বারের ২০১৭ থেকে ২০১৯ সালের জন্য নতুন পরিচালকেরা হলেন কে এম এন মঞ্জুরুল হক, খন্দকার রাশেদুল আহসান, আকবর হাকিম এবং ইমরান আহমেদ।
আবুল কাসেম খান ২০১০ সালেও একবার ঢাকা চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এ এম জহিরউদ্দিন খানের বড় ছেলে।