ডিসেম্বরে কারখানা পরিদর্শন শুরু করবে অ্যাকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ আগামী ডিসেম্বর থেকে কারখানা পরিদর্শন কার্যক্রম শুরু করবে। এ লক্ষ্যে অ্যাকর্ড ইতিমধ্যে এক হাজার ৬১৬ কারখানার একটি তালিকা প্রকাশ করেছে।
অ্যাকর্ডের প্রতিনিধিদলের সঙ্গে গত বুধবার বৈঠক শেষে বিজিএমইএর নেতারা এমনটাই জানান। অ্যাকর্ডের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক শন অ্যানসেটের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশে আছে।
বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, অ্যাকর্ড নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম দিকে কারখানা পরিদর্শন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে। পরিদর্শন কার্যক্রমের মানদণ্ড নির্ধারণে অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্রেড লোয়েন ঢাকায় আসবেন।