ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে বেকারত্ব কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্ব উল্লেখযোগ্য হারে কমেছে। নভেম্বর মাসে যেখানে বেকারত্বের হার ছিল ৯ দশমিক ৮০ শতাংশ, সেখানে ডিসেম্বর মাসে এই হার কমে হয়েছে ৯ দশমিক ৪০ শতাংশ। ১৯৯৮ সালের এপ্রিলের পর এই প্রথম কোনো মাসে বেকারত্বের হার এতখানি কমে গেল।যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের পরিসংখ্যানে আরও দেখা যায়, ডিসেম্বর মাসে এক লাখ তিন হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তাছাড়া এই মাসে দুই লাখ ৬০ হাজার লোক নতুন বা বিকল্প কাজ খোঁজা বাদ দিয়েছে। যারা এই কাজ খোঁজা বাদ দেয়, তাদের আর বেকার হিসেবে গণ্য করা হয় না।এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বেকারত্বের হার হ্রাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি