ডিসেম্বরের মধ্যে দেশে থ্রিজি প্রযুক্তি আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ তৃতীয় প্রজন্মের (থার্ড জেনারেশন বা থ্রিজি) প্রযুক্তির জগতে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার এ টি এম মনিরুল আলম।গতকাল বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (আইজিএফ) পঞ্চম বৈঠক উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির কমিশনার এসব তথ্য জানান।আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) যৌথভাবে দুই দিনব্যাপী এ আঞ্চলিক বৈঠকের আয়োজন করেছে।ইউরোপের লিথুয়ানিয়ায় কেন্দ্রীয় আইজিএফ পঞ্চম বৈঠকের সঙ্গে বিশ্বের আরও চারটি স্থানে ‘রিমোট হাব’ শীর্ষক আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। স্থানগুলো হচ্ছে: বাংলাদেশের ঢাকা, ইন্দোনেশিয়ার জাকার্তা, ফিলিপাইনের ম্যানিলা এবং হংকং। এবারের আইজিএফ বৈঠকের স্লোগান হচ্ছে, ‘ডেভেলপিং দ্য ফিউচার টুগেদার’।অনুষ্ঠানে ব্রডব্যান্ডের মাধ্যমে ঢাকায় বসে সরাসরি ইউরোপের লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত আইজিএফ পঞ্চম বৈঠকে অংশগ্রহণ করেছে বাংলাদেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।