প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ‘স্বপ্ন সারথি’র অংশ হিসেবে ডুমনীর আমিরজান হাইস্কুল, আমিরজান কলেজ এবং ডুমনী উচ্চবিদ্যালয়ে মোট ১২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ করেছে। এমটিবি চেয়ারম্যান এম এ রউফ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, হেড অব এমটিবি ঢাকা ডিভিশন ব্রাঞ্চেস সৈয়দ রফিকুল হোসাইন, আমিরজান হাইস্কুলের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি