ডেইরি ও মৎস্য মেলা শুরু বৃহস্পতিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণীর মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলায় দেড় শতাধিক স্টলে দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী খাতের সমস্যা, প্রতিকার ও কারিগরি উন্নয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করছে। বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার উদ্বোধন করবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আহকাবের মহাসচিব এম নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এ কে এম আলমগীর, সহসভাপতি মো. রফিকুল হক প্রমুখ।