ডেইলি শপিংয়ের আউটলেট মোহাম্মদপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেইনশপ ‘ডেইলি শপিং’-এর আরও দুটি আউটলেট রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে উদ্বোধন করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহ্তাবউদ্দিন আহ্মেদ (অব.) সম্প্রতি আউটলেট দুটি উদ্বোধন করেন। প্রাণের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড মার্কেটিংয়ের প্রধান খান সালেহ মাহমুদসহ স্থানীয় ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।