প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনশ্রীর এফ ব্লকে সম্প্রতি রিটেইল চেইন শপ বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ডেইলি শপিংয়ের ২৪তম আউটলেট বা শাখা খোলা হয়েছে। এতে গৃহস্থালি পণ্য, পানীয়, শিশুখাদ্য, দুগ্ধজাত পণ্য, স্ন্যাকস, প্রসাধনী, তৈজসপত্রসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। শাখাটিতে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার সুযোগসহ ক্রেতাদের জন্য সদস্য হওয়ার সুবিধা আছে। এ ছাড়া নতুন আউটলেটটি থেকে পণ্য বিনা মূল্যে ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আউটলেটটির উদ্বোধন করেন ডেইলি শপিংয়ের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। এ সময়ে প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক মো. গালিব, পরিচালন ব্যবস্থাপক ফিরোজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি