ডেনমার্কে রপ্তানি হচ্ছে রো রো ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্কে রপ্তানির জন্য একটি রো রো ফেরি নির্মাণ করেছে জাহাজ নির্মাণপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। গত শনিবার ফেরিটি কর্ণফুলী নদীতে ভাসানো হয়। আগামী মাসে এটি রপ্তানি করা হবে বলে জানা গেছে। ওয়েস্টার্ন মেরিন জানায়, ৩৬ কোটি টাকা ব্যয়ে এই যাত্রীবাহী ফেরি ডেনমার্কের ‘হান্ডেস্টেড রোরভিগ ফেয়ারগেফার্ট’ নামের একটি প্রতিষ্ঠানের জন্য নির্মিত হয়েছে। প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের ফেরিটি নির্মাণের জন্য গত বছরের ফেব্রুয়ারি মাসে একটি চুক্তি হয়।