ডেনমার্কের ব্যবসায়ীরা টেকসই উৎপাদনে ভূমিকা রাখতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে টেকসই উৎপাদনে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছেন ডেনমার্কের ব্যবসায়ীরা। ঢাকা সফরকারী দেশটির জ্বালানি ও পানি ব্যবস্থাপনা খাতের নেতৃস্থানীয় ১৯টি কোম্পানির প্রতিনিধিরা এ আগ্রহ প্রকাশ করেছেন। ডানিডা বিজনেস ডেলিগেশন হিসেবে পরিচিত এই প্রতিনিধিদলটিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে ডেনমার্ক দূতাবাস ও ডেনিশ কোম্পানি অ্যান্ডারসন কনসাল্ট। ব্যবসায়ী প্রতিনিধিদলটির সফর সম্পর্কে বাংলাদেশের ডেনমার্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সরেন রোবেনহাগেন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে ডেনমার্কের পানি ব্যবহার ও জ্বালানি দক্ষতায় পারদর্শী প্রাইভেট কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সফরকারী প্রতিনিধিদলটি ঢাকায় অনুষ্ঠেয় গ্রিন গ্রোথ সম্মেলনেও অংশ নেবে। বিজ্ঞপ্তি