প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনিম কাপড় ও পোশাকের আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’ আজ সোমবার শুরু হচ্ছে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত দুই দিনের এ প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৩ দেশের ৪৯টি প্রতিষ্ঠান অংশ নেবে। ডেনিম এক্সপোর উদ্যোক্তা চট্টগ্রামের ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তাফিজ উদ্দিন। আয়োজকেরা জানান, আমন্ত্রিত ব্যক্তিরাই কেবল বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীতে যেতে পারবেন।