ডেনিম ও জিনস প্রদর্শনী শুরু বুধবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় দুই দিনের ডেনিম ও জিনস প্রদর্শনী শুরু হচ্ছে আগামী বুধবার। ডেনিম অ্যান্ড জিনস ডটকম সপ্তমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করছে। রাজধানীর রেডিসন হোটেলে প্রদর্শনী হবে।
আয়োজকেরা জানান, বাংলাদেশ, ভারত, তুরস্ক, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশের ২৮টি প্রতিষ্ঠান ডেনিম কাপড়, জিনস প্যান্ট ও সরঞ্জাম প্রদর্শন করবে। প্রদর্শনীর উদ্দেশ্য মানসম্পন্ন ডেনিম পণ্য সরবরাহে বাংলাদেশের সক্ষমতা ক্রেতাদের সামনে তুলে ধরা। প্রদর্শনী বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। নিবন্ধিত দর্শনার্থীরাই প্রদর্শনীতে যেতে পারবেন। ডেনিম অ্যান্ড জিনস ডটকম ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। বিজ্ঞপ্তি