ডেনিম প্রদর্শনী আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ডেনিম এক্সপোর পঞ্চম আসর আজ মঙ্গলবার ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে। দুই দিনের এই প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, ইতালি, জার্মানি, সিঙ্গাপুরসহ ১৫ দেশের ৫৫ প্রতিষ্ঠান ডেনিম কাপড় ও পোশাক প্রদর্শন করবে। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য হলো ন্যাচারাল ডেনিম বা প্রাকৃতিক ডেনিম। আয়োজকদের প্রত্যাশা, প্রায় পাঁচ হাজার দেশি-বিদেশি দর্শনার্থী প্রদর্শনীতে আসবেন। আজ ও কাল প্রদর্শনী বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। তবে নিবন্ধিত ব্যক্তিরাই কেবল প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ পাবেন।