ডেনিম প্রদর্শনী ৮-৯ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেনিম এক্সপোর পঞ্চম আসর আগামী মঙ্গলবার শুরু হচ্ছে। ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় দুই দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ন্যাচারাল ডেনিম বা প্রাকৃতিক ডেনিম।
এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, ইতালি, জার্মানি, সিঙ্গাপুরসহ ১৫ দেশের ৫৫টি প্রতিষ্ঠান ডেনিম কাপড় ও পোশাক প্রদর্শন করবে। দুই দিনে প্রায় পাঁচ হাজার দর্শনার্থী আসবেন।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, প্রদর্শনীর প্রাঙ্গণে এবার কাপড় রং করা ও পোশাক তৈরির কয়েকটি ধাপ হাতে কলমে দেখানো হবে।
ডেনিম প্রদর্শনীর দুই দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। অবশ্য এই প্রদর্শনী কেবল আমন্ত্রিত ব্যক্তিদের জন্য।