প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নবনির্বাচিত কার্য পরিষদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন পেপসোডেন্টের কর্মকর্তারা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পেপসোডেন্টের পক্ষ থেকে ডেন্টাল সোসাইটির কার্য পরিষদের সভাপতি মো. আবুল কাশেম ও মহাসচিব হুমায়ুন কবীরের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার। বিজ্ঞপ্তি।