প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি প্রতিষ্ঠানটির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী, পরিচালক মুশতাক আহমদ ও আবু হানিফ খান। ম্যানেজিং ডিরেক্টর মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জালালউদ্দিন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার প্রমুখ। বিজ্ঞপ্তি।